স্টাফ নােটেশন | NK Guitar Academy
Guitar Music Theory
🎼

স্টাফ নােটেশন

Staff Notation সহজভাবে শিখুন — Staff, Clef, Notes, Rest, Time Signature, Bars, Dotted Notes এবং Tie।

নিচে স্ক্রল করুন

🎵 স্টাফ নােটেশন

স্টাফ নােটেশন (Staff Notation) হচ্ছে সংগীত পড়ার বা লেখার সবথেকে ভালো পদ্ধতি। এই পদ্ধতিকে স্টেভ (Stave) নামেও জানা যায়।

সংগীত সাধারণত স্টাফ (Staff) এর সাহায্যে লেখা হয়, যাতে পাঁচটি সমান্তরাল রেখা এবং তার মধ্যে চারটি খালি স্থান থাকে।
!

এই সমান্তরাল রেখাগুলি কিন্তু গিটারের তার নয়। এগুলি হলো Staff Line, যা সংগীত লিখতে ব্যবহার করা হয়। নতুন শিক্ষার্থীরা অনেক সময় Staff Line-কে গিটারের তার বলে ভুল করে থাকেন।

📐 লাইন এবং স্পেসের নাম

🧠 সহজে মনে রাখুন

EVERY GOOD BOY DOES FINE   FACE

1 Every  •  2 Good  •  3 Boy  •  4 Does  •  5 Fine

𝄞 ‘জি’ ক্লেফ বা ট্রেবল ক্লেফ

গিটারে ব্যবহৃত হওয়া প্রতিটি স্বরলিপির শুরুতে ‘G’ ক্লেফ (Clef) বা ট্রেবল ক্লেফ (Treble Clef) চিহ্নটি ব্যবহার করা হয়।

🎶 নোট

নিদিষ্ট সাউন্ড বা স্বরকে নোট (Note) বলে।

📖 লেজার লাইন নোট

স্টাফ লাইনের নিচে এবং উপরে থাকা অতিরিক্ত ছোট রেখাগুলিকে Ledger Line বলা হয়।

8️⃣ অক্টেভ

একটি নোট থেকে একই নামের আরেকটি নোটের দূরত্বকে অক্টেভ (Octave) বলা হয়।

যেমন: C-D-E-F-G-A-B-C এখানে C নোট থেকে শুরু হয়ে আবার C নোটেই ফিরে এলো। এটি একটি অক্টেভ।

🥁 গিটার নোট এবং রেস্ট

Whole / Semibreve

একটি Whole Note-এর ৪ মাত্রা (Beats) থাকে।

Half / Minim

একটি Half Note-এর ২ মাত্রা (Beats) থাকে।

Quarter / Crotchet

একটি Quarter Note-এর ১ মাত্রা (Beat) থাকে।

Eighth / Quaver

একটি Eighth Note-এর ১/২ মাত্রা থাকে।

Sixteenth / Semiquaver

একটি Sixteenth Note-এর ১/৪ মাত্রা থাকে।

📏 সীমা এবং মাপ

স্টাফ লাইনের মধ্যে টানা রেখাটিই হচ্ছে সীমা। এবং দুটি সীমার মধ্যে থাকা খালি জায়গাটি হচ্ছে মাপ।

সংগীতের শেষ অংশকে বোঝার জন্য Double Bars ব্যবহার করা হয়। আর Double Bar-এর সঙ্গে দুটি বিন্দু থাকলে তা পুনরায় সেই অংশ বাজানোর নির্দেশ করে।

4/4 টাইম সিগনেচার

প্রত্যেক সীমার মধ্যে একটি মাপে সর্বদা সমান মাত্রা থাকে। স্টাফের একেবারে বাম দিকে Time Signature থাকে।

প্রত্যেকটি সংগীত রচনার শুরুতে এই Time Signature ব্যবহার করা হয়। এটি একটি মাপে থাকা মাত্রার সংখ্যা বোঝায়।

যেমন: ৩/৪ অথবা ৪/৪

উপরের সংখ্যাটি একটি মাপে কতগুলো মাত্রা আছে তা বোঝায় এবং নিচের সংখ্যাটি নোটের ধরন বোঝায়।

৩/৪ — ভুল সীমা

৩/৪ — সঠিক সীমা

৪/৪ — ভুল সীমা

৪/৪ — সঠিক সীমা

🎼 ডাঁটার নির্দেশ — Stem Direction

ওপরের স্টাফে দেখুন যে, 'E' নোটের ডাঁটাটি নিচের দিকে আছে এবং 'A' নোটের ডাঁটাটি ওপরের দিকে আছে।

ডাঁটাগুলি ওপরে থাক বা নিচের দিকে থাক এতে কোনো পার্থক্য বোঝায় না। ডাঁটার নির্দেশ না দেখে নোটের মাথা (Head) কোথায় আছে সেটাই দেখবেন।

⬇️ ডাউন এবং আপ স্ট্রোক

🎸 Down & Up Stroke Example

ডটেড নোট

ডটেড নোটে একটি নোটের সাথে একটি ডট থাকে। কোনো নোটের পরে একটি ডট থাকলে সেই নোটের মূল মানের অর্ধেক অতিরিক্ত যোগ হয়।

যেমন একটি Whole Note-এর মান ৪। এর পরে একটি ডট থাকলে মান হবে:

৪ + ২ = ৬
🎵 Springtime (Waltz)

〰️ টাই — Tie

টাই (Tie) দুটি নোটের ওপরে বা নিচে ব্যবহার করা হয়। প্রথম নোটের সাথে দ্বিতীয় নোটকে যুক্ত করাই হলো এর অর্থ।

শুধু প্রথম নোটটি বাজাতে হবে এবং দ্বিতীয় নোটটির সময় ধরে রাখতে হবে, যতক্ষণ না Tie শেষ হয়।
🎵 Down in the Valley

🎸 আরও বিস্তারিত জানতে চান?

NK Guitar Academy-এর অন্যান্য learning resources দেখুন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন →
© NK Guitar Academy